মেসিকে ছাড়বে না বার্সা!

কোনও সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো মেসির বাবা ও বার্সেলোনা সভাপতির বৈঠক।
বুধবার বিকেলে ন্যু ক্যাম্পে ক্লাবের সভাপতি বার্তোমেউ ও লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মধ্যে দুঘণ্টার বৈঠক হয়।

বার্তোমেউয়ের সঙ্গে ছিলেন বার্সার পরিচালক হাভিয়ের বোর্দাস এবং হোর্হে মেসিকে সাহায্য করেন মেসির ভাই রদ্রিগো মেসি।
দীর্ঘ আলোচনার পরও দুই পক্ষের মধ্যে কোন সমঝোতা হয়নি।
সভা শেষে বার্তোমেউ বলেন, রিলিজ ক্লজ থেকে খেলোয়াড়ের বেরিয়ে যাওয়ার সময়সীমা শেষ হয়েছে ১০ জুন।
সুতরাং মেসি নতুন মৌসুমের জন্য চুক্তিবদ্ধ খেলোয়াড় এবং তাকে অনুশীলনে নামতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.