মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৩ নভেম্বর হলেও শুক্রবার থেকে ডাকযোগে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হচ্ছে।
নর্থ ক্যারোলাইনা রাজ্যের মানুষকে পাঠানো হচ্ছে ‘মেইল ইন’ ভোটের কাগজপত্র।
রাজ্যটিতে ভোটগ্রহণের প্রাক্কালে প্রেসিডেন্ট ট্রাম্প ভোটারদের দুই বার ভোট দেবার পরামর্শ দিয়েছেন।
করোনাভাইরাস সংকটের প্রেক্ষাপটে চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে সংখ্যাগুরু ভোটারই ডাকযোগে ভোট দেবেন বলে ধরে নেয়া হচ্ছে। সে কারণে একাধিক রাজ্য সব ভোটারের কাছে ‘মেইল ইন’ ভোটের ব্যালট পেপার পাঠাচ্ছে।
কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এমন ‘বেআইনি’ প্ররোচনার ফলে সমালোচনার ঝড় উঠছে দেশটিতে।