ইসরাইল আমিরাত চুক্তি, নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন ট্রাম্প

নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নরওয়ের রাজনীতিবিদ টিব্রিং জেড্ডে এ বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম উত্থাপন করেন। সম্প্রতি ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনে চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত। ঐতিহাসিক এ চুক্তির মধ্যস্থতা করেছেন ট্রাম্প।

এছাড়া, অন্যান্য আরব রাষ্ট্রগুলোকেও ইসরাইলের সঙ্গে শান্তি বজায়ে কাজ করেছেন তিনি। এ কারণে এবার তাকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেয়া হয়েছে বলে জানিয়েছে স্কাই নিউজ।

স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর আরব রাষ্ট্রগুলোর সঙ্গে ইসরাইলের বৈরী সম্পর্ক বিরাজ করে। এরমধ্যে আরব ইসরাইল যুদ্ধও হয় তিনবার।

দীর্ঘ এ সময়ে তিনটি আরব দেশ ইসরাইলের সঙ্গে চুক্তি করেছে, যার সর্বশেষ সংযুক্ত আরব আমিরাত। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পই এই চুক্তির মধ্যস্থতা করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.