বিসিবির কড়া বার্তায় টনক নড়ল শ্রীলঙ্কা সরকারের!

বাংলাদেশ দল যাবে শ্রীলঙ্কা সফরে, কিন্তু মানতে হবে একগাদা শর্ত।
লঙ্কান বোর্ডের বেঁধে দেয়া এসব শর্তে খেপেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। পরিষ্কার ভাষায় গতকাল (সোমবার) জানিয়ে দিয়েছেন, এত শর্ত মেনে সফরে যাওয়া সম্ভব নয়।

লঙ্কান বোর্ডের দেয়া একগাদা শর্তের মধ্যে সবচেয়ে বড় ঝামেলা বেঁধেছে কোয়ারেন্টাইন নিয়ে।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের শর্ত হলো, বাংলাদেশ দলকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। কিন্তু বিসিবি বলছে, সর্বোচ্চ ৭ দিনের বেশি কোয়ারেন্টাইনে থাকা সম্ভব নয় টাইগার ক্রিকেটারদের।

বিসিবির এই কড়া বার্তায় অবশেষে টনক নড়েছে শ্রীলঙ্কার।
তাদের বোর্ডের পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি।
তবে লঙ্কান ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকসে এক টুইটে এই সফরের বিষয়টি পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছেণ দেশটির ক্রিকেট বোর্ডকে।

রাজাপাকসে টুইটে লিখেছেন, ‘আমরা সবাই জানি যে কোভিড-১৯ মহামারি এখনও বিশ্বজুড়ে প্রবলভাবে বিরাজমান। এ অবস্থায় প্রতিরোধমূলক ব্যবস্থাই সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছে।
তারপরও এ অঞ্চলের ক্রিকেটের স্বার্থে আমি এসএলসিকে (লঙ্কান বোর্ড) বলেছি, কোভিড টাস্ক ফোর্সের সাথে আলোচনা করে বিসিবির বিষয়টি পুনর্বিবেচনা করতে।’

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.