ভয়াবহ অক্সিজেন সংকট ভারতে

করোনাভাইরাস সংক্রমণে বর্তমানে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।
দেশটিতে চলতি মাসে প্রায় প্রতিদিনই দৈনিক সংক্রমণ ছিল গড়ে ৯০ হাজার।
লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বাড়তে থাকায় অল্প কয়েকদিনেই লাতিন আমেরিকার দেশ ব্রাজিলকে টপকে গেছে ভারত।

এদিকে, করোনাভাইরাস সংকট বাড়তে থাকায় নতুন আতঙ্ক হয়ে ধরা দিয়েছে অক্সিজেন সংকট। হাসপাতালগুলো রোগীদের অক্সিজেন সরবরাহ করতে গিয়ে রীতিমত হিমসিম খাচ্ছে।

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের ভিওয়ান্ডি শহরে এসএস হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের মালিক অঙ্কিত সেঠিয়া।
গত কয়েকদিন ধরেই নির্ঘুম রাত কাটাচ্ছেন তিনি। তার ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে অক্সিজেন সংকট ভয়াবহ আকার ধারণ করেছে।
দিন-রাত চেষ্টা করেও অক্সিজেন ঘাটতি মেটাতে পারছেন না তিনি।

হাসপাতালের চারটি ট্যাংকের মধ্যে মাত্র দু’টি ট্যাংক তরল অক্সিজেনে পূর্ণ।
অথচ হাসপাতালের ৫০টি বেডের মধ্যে ৪৪টি বেডেই কোভিড-১৯ আক্রান্ত রোগী।
এদের মধ্যে অনেকেরই শ্বাস-প্রশ্বাসের জন্য পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করতে হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.