লসঅ্যাঞ্জেলেসে শেখ রেহানার জন্মদিন পালন

লসঅ্যাঞ্জেলেস : লসঅ্যাঞ্জেলেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবোন শেখ রেহানার ৬৫তম জন্মদিন পালন করা হয়েছে। ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন স্টেট যুবলীগ, সিটি আওয়ামী লীগ যৌথভাবে দিবসটি উদযাপন করে।

বাংলাদেশি অধ্যুষিত নয়াচিকেন রেস্টুরেন্টে ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় কেক কেটে ধুমধামের সঙ্গে শেখ রেহানার জন্মদিন পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. রবি আলম, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার আহমেদ, সিনিয়র সহসভাপতি শামীম হোসেন, সহসভাপতি নাজমুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক টি-জাহান কাজল, সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ ফারিস, সাবেক সভাপতি সোহেল রহমান বাদল, উপদেষ্টা ফিরোজ আলম, সিটি আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিনটিপু, সামসুদ্দিন চৌধুরী পনির, আব্দুল গনি, মোস্তফা জামান, অসিতিবড়ুয়া, আজিজ মোহাম্মদ হাই, সোহেল ইসলাম, নাহিদ হাসান, আফরোজ আলম জয়, ফয়েজউদ্দিন প্রমুখ।

বঙ্গবন্ধুর কনিষ্ঠকন্যা শেখ রেহানা ১৯৫৫ সালের ১৩ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তার স্বামী ড. শফিক আহমেদ সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিনি এক ছেলে এবং দুই কন্যার গর্বিত মা।

সুত্র -যুগান্তর

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.