আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন এবার সরাসরি ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতা ছেড়ে দেয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, করোনা ভাইরাস সামাল দিতে ব্যর্থতার দায় স্বীকার করে ট্রাম্পের উচিত পদত্যাগ করা।
শনিবার বাইডেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী জনসভায় বলেন, আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিটি মৃত্যুর জন্য ট্রাম্প দায়ী।