শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সিগারেট জব্দ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৯৫ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।
সোমবার এয়ার এরাবিয়ার জি৯-৫২১ ফ্লাইটের যাত্রী চট্টগ্রামের রাউজানের মোহাম্মদ শফিকুল হকের ব্যাগেজ থেকে সিগারেটগুলো পাওয়া যায়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৈশ্বিক মহামারী করোনার প্রভাব কমে আসায় ক্রমে স্বাভাবিক হচ্ছে বিমানবন্দর।
বাড়ছে বিমানবন্দর এলাকার প্রাণচাঞ্চল্য, যাত্রী ও ফ্লাইটের সংখ্যা।
তাই বিমানবন্দর কাস্টমস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চোরাচালান, রাজস্ব ফাঁকি রোধে কঠোর অবস্থান নিয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.