প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে প্রতারণা মামলা সেই ভাতিজির

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতারণা ও অসদাচরণের অভিযোগে মামলা করেছেন তার ভাতিজি ম্যারি ট্রাম্প। ট্রাম্পের এই ভাতিজিই কিছুদিন আাগে চাচা ট্রাম্পের সমালোচনায় বই লিখে সাড়া ফেলেছিলেন।

বৃহস্পতিবার উত্তরাধিকার সূত্রে পাওয়া দশ মিলিয়ন ডলার থেকে বঞ্চিত করার অভিযোগে ট্রাম্প ও তার সহোদরদের বিরুদ্ধে মামলা করেন ম্যারি ট্রাম্প। খবর আলজাজিরার।

নিউইয়র্কের ম্যানহাটন আদালতে দায়ের করা মামলায় ট্রাম্প, ট্রাম্পের বোন মারিয়ানা ট্রাম্প ব্যারি ও ট্রাম্পের প্রয়াত ভাই রবার্ট ট্রাম্পকেও আসামি করা হয়।

অভিযোগে বলা হয়, ম্যারির দাদা ফ্রেডের ট্রাম্প, যিনি ১৯৯৯ সালে মারা যান, তার রেখে যাওয়া বিপুল সম্পত্তি নিয়ন্ত্রণ নিয়ে ব্যবহার করেন ট্রাম্প ও তার সহোদররা।

ম্যারি ট্রাম্পের আইনজীবী জানান, ট্রাম্প ও তার সহোদররা সম্পত্তির মূল্য নিয়ে ম্যারি ট্রাম্পের সঙ্গে বারবার মিথ্যে বলেছেন ও পরবর্তীতে বিভিন্ন ন্যায্য উত্তরাধিকারী পাওনা থেকে বঞ্চিত করেছেন।

তবে এই বিষয়ে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ও তার পরিবারের অন্য সদস্যদের আইনজীবীরা কোনো মন্তব্য করা থেকে বিরত রয়েছেন।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.