দিল্লি বিমানবন্দরে ২১ শতাংশ বেড়েছে এয়ার ট্র্যাফিক

করোনার জন্য ২৫ মার্চ থেকে ভারতে বন্ধ করে দেওয়া হয়েছিল বিমান চলাচল।
পরবর্তী সময়ে ২৫ মে থেকে শুরু করা হয়েছিল অভ্যন্তরীন বিমান চলাচল।
সেদিন থেকে শুরু করে অগস্ট মাসের ২৫ তারিখ পর্যন্ত দিল্লি বিমানবন্দর থেকে যাওয়া আসা করেছে দেশের ৩৭ শতাংশ মোট এয়ার ট্র্যাফিক।
এই তথ্য জানানো হয়েছে দিল্লি আন্তর্জাতিক এয়ারপোর্ট লিমিটেড-এর তরফ থেকে।
এর সঙ্গেই পাওয়া গিয়েছে আরও এক সুখবর।
জানানো হয়েছে, করোনা পূর্ববর্তী সময়ে দিল্লি বিমানবন্দর যে সংখ্যক এয়ার ট্র্যাফিক সামলাতো এই সংখ্যা তার থেকে অন্তত ২১ শতাংশ বেশি।
এখনও পর্যন্ত আন্তর্জাতিক বিমান চলাচলের উপর থেকে ওঠে সব নিষেধাজ্ঞা।
নির্দিষ্ট কিছু রুটে বন্দে ভারত মিশনের অন্তর্গত এয়ার বাবল চুক্তির ভিত্তিতে বিমান চলাচল করলেও, দেশের মধ্যে সব রুটেই বিমান চলাচল শুরু হয়ে গিয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.