যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোস বলেছেন, শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা সম্পর্কে সরকারিভাবে যে তথ্য প্রকাশ করা হয়েছিল, আসলে বাস্তব পরিস্থিতি তারচেয়েও গুরুতর ছিল।
ওইদিন ট্রাম্পের জ্বর বেড়ে যায় এবং রক্তে অক্সিজেনের মাত্রা দ্রুত কমে যেতে থাকে।
পরে চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সময় শনিবার রাতে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান মিডোস।
তার এই মন্তব্য করোনা আক্রান্ত ৭৪ বছর বয়সী প্রেসিডেন্ট ট্রাম্পের শারীরিক অবস্থা সম্পর্কে হোয়াইট হাউসের দেয়া তথ্যের সঙ্গে সাংঘর্ষিক।