করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যু ৩ লাখ ৬০ হাজার ছাড়াল

করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে।
দৈনিক সংক্রমণ প্রতিদিনই দেশটিতে রেকর্ড গড়ছে।

যুক্তরাষ্ট্রে গত মাসে প্রায় প্রতিদিনই দুই লাখের কাছাকাছি মানুষ সংক্রমিত হয়েছেন।
শনিবার একদিনে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৭ হাজার, রবিবার আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৪ হাজার মানুষ।
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত ২ কোটি ১১ লাখ ১৩ হাজার।

বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসময়ে বলেছিলেন, এক লাখের মধ্যেই মৃত্যু-মিছিল থামবে। তার সেই মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল।
প্রতিবাদে এ দেশের একটি প্রথম সারির দৈনিক মৃত ১ লাখ মানুষের নাম প্রকাশ করে জানায়, এটি শুধুই সংখ্যা নয়, অনেকগুলো প্রাণ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.