হিলারির চেয়ে এগিয়ে ট্রাম্প

trump20160525062312যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে জনপ্রিয়তায় এগিয়ে আছেন ট্রাম্প। জনপ্রিয়তার দিক থেকে ডেমোক্রেট দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটনকে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

আরসিপি নামের একটি জরিপ সংস্থা জানিয়েছে, তাদের সর্বশেষ গড় ফলাফল থেকে ট্রাম্পের এগিয়ে থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। জনগণের সমর্থনে হিলারির চেয়ে দশমিক ২ শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন ট্রাম্প।

তবে এতদিন পর্যন্ত হিলারিই শীর্ষস্থানে ছিলেন। সেসময় ১১ শতাংশ পয়েন্টে এগিয়ে ছিলেন হিলারি। কিন্তু সেপ্টেম্বর থেকেই তার জনপ্রিয়তা কমতে শুরু করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.