প্রতিশ্রুত ভ্যাকসিনের জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে ইইউর হুঁশিয়ারি

ইউরোপীয় ইউনিয়ন করোনাভাইরাসের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে প্রতিশ্রুত ভ্যাকসিন সরবরাহ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

গত সপ্তাহে এস্ট্রাজেনেকা ও ফাইজার জানায়, তারা পূর্ব ঘোষিত সময়ের মধ্যে নির্ধারিত ভ্যাকসিন সরবরাহ করতে পারছে না।

উভয় কোম্পানি কারণ হিসেবে তাদের উৎপাদনে সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে।

এর জবাবে ইইউ স্বাস্থ্য কমিশনাল স্টেলা কিরিয়াকাইডস হুঁশিয়ারি দিয়ে বলেন, যে কোম্পানিগুলো ইউরোপীয় ইউনিয়নভুক্ত অঞ্চলের মধ্যে বসে ভ্যাকসিন উৎপাদন করছে তাদেরকে বাইরে কোথাও ভ্যাকসিন রপ্তানি করতে হলে অনুমতি নিতে হবে। ইইউ তার অন্তর্ভুক্ত অঞ্চলের মানুষদের বাঁচাতে যা যা করা দরকার তাই করবে। এ খবর দিয়েছে বিবিসি।

বৃটেনেই উৎপাদিত হচ্ছে এস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন। তবে বৃটেনে যে ফাইজারের ভ্যাকসিন আসছে তা সরবরাহ করা হচ্ছে বেলজিয়ান প্লান্ট থেকে।

জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ভ্যাকসিনের বৈষম্যহীন বিতরণ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। আবার বৃটেনের ভ্যাকসিন মন্ত্রীও ভ্যাকসিন জাতীয়তাবাদের ভয়াবহ পরিণতির বিষয়ে সাবধান করেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.