শাহজালাল বিমানবন্দরে দুই কেজি সোনাসহ আটক ২

শুক্রবার (৩০ জানুয়ারি) বিমানবন্দর আর্মড পুলিশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি সোনাসহ দুই জনকে আটক করেছে।

গত রাতে তাদের বিমানবন্দরের আগমনী ২ নম্বর টার্মিনালের আউট গেটের পাশের কার পার্কিং এলাকা থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- কুমিল্লা চৌদ্দগ্রামের মো. কামাল পারভেজ (৪১) ও চট্টগ্রামের লোহাগড়ার মো. ফরিদুল আলম (৫০)।

বিমানবন্দর আর্মড পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী ২ নম্বর টার্মিনালের আউট গেটের পাশের কার পার্কিংয়ের পশ্চিম পাশে কাঠ বাদাম গাছের নিচে দুজন ব্যক্তির গতিবিধি দেখে সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে দু’জনই সন্দেহজনক কথাবার্তা বলতে থাকেন। পরবর্তীতে তাদের বিমানবন্দরে আর্মড পুলিশের অফিসে এনে তল্লাশি করা হয়। এসময় মো. কামাল পারভেজের ব্যাগে সেখানে ৮টি গোল্ডবার পাওয়া যায়, ৬৮ গ্রাম সোনার অলংকার, ৫টি মোবাইল সেট এবং একটি চেক পাওয়া যায়। যার দাম ৭৩ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা।

অন্যদিকে মো. ফরিদুল আলমের কাছে পাওয়া যায় ৪টি গোল্ডবার, ২০০ গ্রাম সোনার অলংকার, ২ কার্টন বিদেশি সিগারেট, ৩টি মোবাইল সেটসহ নগদ ৭ হাজার ৩০০ টাকা। যার সর্বমোট মূল্য ৩৮ লাখ ২৪ হাজার ৮০০ টাকা।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই জানায়- তারা দীর্ঘদিন যাবৎ চোরাচালানের সাথে সম্পৃক্ত। অবৈধ পন্থায় সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে বিদেশ থেকে সোনার বার ও অলংকার আনা অপরাধ। জব্দকৃত গোল্ডবার, অলংকার, মোবাইল কাস্টমস কর্তৃপক্ষের গুদামে সংরক্ষণের জন্য হস্তান্তর করা হয়েছে। বিমানবন্দর থানায় মামলা করে আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.