তুষারপাতে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের জনজীবন বিপর্যস্ত

ব্রিটেনের লন্ডনসহ বিভিন্ন শহর তুষারে ছেয়ে গেছে। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল।

তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায় তীব্র শীতে জবুথবু অবস্থা ব্রিটেনবাসীর।

লন্ডনের বরফের ভারী আস্তরণে মাইলের পর মাইল সড়ক ছেয়ে গেছে।

কিছুকিছু এলাকায় সারা দিনই যান চলাচল বন্ধ থাকে। বিভিন্ন এলাকায় সাময়িক সময়ের জন্য দেখা দেয় বিদ্যুৎবিভ্রাট।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ কয়েকটি অঙ্গরাজ্যে তুষারপাত অব্যাহত আছে।

শনিবারও ওরেগন অঞ্চরাজ্যসহ কয়েকটি এলাকায় তুষারপাত অব্যাহত থাকে।

চলতি সপ্তাহে তাপমাত্রা আরও নিচে নেমে আসতে পারে। কিছু কিছু এলাকায় তুষারঝড়ের পূর্বাভাস দিয়েছে মার্কিন আবহাওয়া দফতর।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.