অজ্ঞাত বন্দুকধারীর হামলায় নাইজেরিয়ায় নিহত ২৩

মঙ্গলবার অজ্ঞাত বন্দুকধারীর হামলায় নাইজেরিয়ার কাদুনা প্রদেশে ২৩ জন নিহত হয়েছে। এ হামলায় আহত হন আরও বেশ কয়েকজন গ্রামবাসী।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, পুলিশের গুলিতেও হামলাকারীদের মধ্য থেকে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও, গ্রামের এক বাসিন্দার হামলায় প্রাণ গেছে আরও এক হামলাকারীর।

পুলিশ জানায়, বন্দুকধারীরা অন্তত চারটি জায়গায় হামলার টার্গেট করেছিল। কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে এখনও স্পষ্ট কোন ধারণা পাওয়া যায়নি।

নাইজেরিয়ার পুলিশ বিষয়টি তদন্ত করছে ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.