মুহাম্মদ আলীর জানাজায় এরদোগান, শরীক হননি ওবামা

ardogan_131143বিশ্বখ্যাত মুষ্টিযোদ্ধা মুহাম্মদ আলীর জানাজায় শরীক হলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

বৃহস্পতিবার কেনটাকির লুইসভিলেতে জানাজায় শরীক হয়ে তিনি কিংবদন্তি মুহাম্মদ আলীকে মুক্তিযোদ্ধা বলে সম্বোধন করেন।

‘আমি বাড়ি ফিরে গেলেও এখানে আমরা তাকে বিদায় জানাতে এসেছি- এটা বলা সমীচীন হবে না। তিনি ২২ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন এবং তারপর থেকেই একজন মুক্তিযোদ্ধায় পরিণত হন। জানাজা শেষে সাংবাদিকদের বলছিলেন এরদোগান।

‘তার একজন মুসলিম ভাই হিসেবে আমি মনে করি তুর্কি জাতির পক্ষ থেকে তার জানাজায় উপস্থিত হওয়ার আমার কতর্ব্যের মধ্যে পড়ে।’

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে এ সফরে কোনো বৈঠক হবে কিনা জানতে চাইলে এরদোগান জানান, আমি শুধু এ উদ্দেশ্যেই (জানাজায় শরীক হতে) এসেছি। আজ রাতেই ফিরে যাব।’

মুহাম্মদ আলীর জানাজায় বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ শরীক হলেও এতে যাননি যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা।

ওবামা আলীকে ‘দা গ্রেটেস্ট’ বলে মন্তব্য করেছেন এবং ফেসবুকে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তাকে সর্বকালের সেরা বলা হয়েছে।

মুহাম্মদ আলীর জানাজায় শরীক না হয়ে বৃহস্পতিবার ওবামা তার মেয়ে মালিয়ার হাইস্কুল গ্রাজুয়েশন অনুষ্ঠানে যোগ দেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.