যুক্তরাষ্ট্রে সিংহের মুখ থেকে সন্তানকে উদ্ধার করলেন মা

lion20160619032127যুক্তরাষ্ট্রের কোলারাডোতে একটি পাহাড়ি সিংহের মুখ থেকে নিজের পাঁচ বছর বয়সী সন্তানকে উদ্ধার করেছেন এক মা। খবর বিবিসির।

বাড়ির সামনের খোলা জায়গায় শিশুটিকে কামড়ে ধরলে তার মা সিংহটির মুখ খুলে বাচ্চাটিকে উদ্ধার করেন।

পিটকিনের স্থানীয় পুলিশ জানিয়েছে, শিশুটির চিৎকার শুনে মা দৌড়ে ঘর থেকে বেরিয়ে এসে দেখেন তার ছেলের ওপর একটি পাহাড়ি সিংহ আক্রমণ করেছে।

শিশুটি মুখে, মাথায় এবং ঘাড়ে আঘাত পেয়েছিল। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন তার অবস্থা কিছুটা স্বাভাবিক।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুর ওপর আক্রমণ করায় দুটি সিংহকে মেরে ফেলা হয়েছে। ওই শিশুটির বাড়ির কাছ থেকে একটি সিংহ এবং একই এলাকা থেকে কয়েক ঘণ্টা পর আরো একটি সিংহকে হত্যা করা হয়েছে।

কর্মকর্তারা বলছেন, কোলোরাডোজুড়ে পাহাড়ি সিংহের সংখ্যা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। ধারণা করা হচ্ছে বর্তমানে কোলোরাডোয় প্রায় সাড়ে চার হাজার পাহাড়ি সিংহ রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.