হবিগঞ্জে মাছ ধরার সময় বজ্রপাতে প্রাণ গেলো ২ জেলের

হবিগঞ্জে হাওড়ে মাছ ধরার সময় বজ্রপাতে দুই জেলের প্রাণহানি হয়েছে।
আজ শুক্রবার সকাল ৬টায় এ ঘটনা ঘটে। তারা হলেন, বানিয়াচঙ্গ উপজেলার দৌলতপুর ইউনিয়নের করচা গ্রামের রিপন বৈষ্ণব (২৮) ও বাবুল বৈষ্ণব (৪০)।

বানিয়াচঙ্গ থানা সূত্রে জানা যায়, ওইদিন ভোরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের করচা গ্রামের বৈষ্ণবের ছেলে রিপন ও কবীরপুর গ্রামের নিশিকান্ত বৈষ্ণবের ছেলে বাবুল করচা হাওড়ে মাছ ধরতে যায়।
সকাল ৬টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ওই দুই জেলে ঘটনাস্থলে মারা যান।
পরে অন্যান্য জেলেদের মাধ্যমে নিহতদের বাড়িতে খবর দেওয়া হলে তাদের স্বজনরা ছুটে আসেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.