করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসেবে চিহ্নিত সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ১০০টি শয্যা থাকলেও ধারণক্ষমতার বেশি রোগী ভর্তি রয়েছে।
রোগীদের চিকিৎসাসেবা দিতে অনেকটাই হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
সিলেট শামসুদ্দিন হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন (৭) সাতজন।
এরমধ্যে ছয়জন রোগী করোনা পজিটিভ বাকি একজনের করোনার উপসর্গ রয়েছে।
হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ১০৬ জন রোগী।
এর মধ্যে ৮৬ জন করোনা পজিটিভ। আর ২০ জন রোগীর করোনার লক্ষণ রয়েছে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন ১৬ জন রোগী।
হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান বলেন, রোগীর চাপ বেড়ে যাওয়ার কারণে বাধ্য হয়েই এমনটা করতে হচ্ছে।
