শাহজালাল বিমানবন্দরে ইয়াবাসহ অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে ইয়াবা বহনকালে অভ্যন্তরীণ ফ্লাইটের এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।
এসময় তার কাছে ২০৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজার থেকে ঢাকা ফেরত একটি ফ্লাইট থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। তিনি বলেন, সঞ্জয় কুমার (৩২) নামে নভো এয়ারের VQ 934 ফ্লাইটের একজন যাত্রীকে সন্দেহজনক বলে মনে হয়।

এসময় যাত্রীকে জিজ্ঞাসাবাদ করলে প্রাথমিকভাবে তিনি মাদক সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন।
পরবর্তীতে বিস্তারিত জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি পাকস্থলীতে ইয়াবা বহনের কথা স্বীকার করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.