শাহজালাল বিমানবন্দরে ‘এলোমেলো’ বিমান সেবা

রাতের ফ্লাইট দিনে চালুর প্রথম দিনে অনেকটা ‘এলোমেলো’ হয়ে যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।
গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে রাতের ফ্লাইট বন্ধের কথা ছিল।
কিন্তু ইমিগ্রেশনের কাজ শেষ হতে দু-তিন ঘণ্টা দেরির কারণে রাত ১২টার পরেও অনেক ফ্লাইট ছেড়ে যায়।
গতকাল শুক্রবার রাতের বেশির ভাগ ফ্লাইট দিনের বেলায় শিফট হওয়ায় যাত্রী ব্যবস্থাপনায় তীব্র চাপে পড়ে বিমানবন্দর কর্তৃপক্ষ।
ট্রলিসংকট থেকে শুরু করে প্রতিটি স্তরে যাত্রীরা ভোগান্তিতে পড়ে।

সংস্কারকাজের জন্য আগামী ছয় মাস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাতে আট ঘণ্টা বন্ধ থাকছে উড়োজাহাজ ওঠানামা।
বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নতুন হাইস্পিড কানেক্টিং ট্যাক্সিওয়ে নির্মাণ কাজের জন্য এই পরিবর্তিত ব্যবস্থা।
১০ ডিসেম্বর থেকে ১১ মার্চ পর্যন্ত রাত ১২টা থেকে সকাল ৮টা এবং ১১ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত বিমানবন্দরের রানওয়েতে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকছে।
এ সময় কোনো এয়ারলাইনসের জরুরি অবতরণের প্রয়োজন হলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করার নির্দেশনা রয়েছে।
কিন্তু নতুন সূচি অনুযায়ী গতকাল প্রথম দিনই দেখা যায় যাত্রী ব্যবস্থাপনায় বিশৃঙ্খল অবস্থা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.