বিপিএল শেষে তরুণদের যে ঘাটতি তুলে ধরলেন সুজন

বাংলাদেশের ক্রিকেট এখনো অভিজ্ঞদের ওপরই নির্ভরশীল।
তরুণ ক্রিকেটারদের নিয়ে আশা করা হলেও তারা সেইভাবে দলে অবদান রাখতে পারছে না।
বিশেষ করে ব্যাটারদের ক্ষেত্রেই এ সমস্যাটা বেশি।
যা সদ্য সমাপ্ত বিপিএলেও স্পষ্টভাবে চোখে পড়েছে।
এ নিয়ে কথা বলেছেন রানার্সআপ দল ফরচুন বরিশালের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন।

গতকাল শুক্রবার অনুষ্ঠিত ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ১ রানে হেরেছে ফরচুন বরিশাল।
ম্যাচটা দ্বিতীয় ইনিংসের ১৭তম ওভার পর্যন্ত বরিশালের হাতেই ছিল।
তখন তাদের প্রয়োজন ছিল ১৮ বলে ১৮ রান।
আর ক্রিজে নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান ও তৌহিদ হৃদয়। কিন্তু এই তরুণ ম্যাচটি বের করে আনতে পারেননি।
যা মেনে নিতে পারছেন না বরিশালের কোচ।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘এই ম্যাচ হারার কথা দূরে থাক, কত দ্রুত জিতবো সেটাই বড় ব্যাপার ছিল।
সেই ম্যাচ আমরা ১ রানে হারলাম।
২১ বলে ১৯ রান লাগে, মাঠে জাতীয় দলের দুইজন খেলোয়াড়।
তাদের চিন্তা করা দরকার ছিল কীভাবে ম্যাচ বের করে আনতে হবে।
বলতে গেলে ধুঁকতে ধুঁকতে মরলাম, এখানেই কষ্টের জায়গাটা।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.