আইপিএল শুরুর আগেই আইপিএলের নিলাম নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পা।
তিনি বলেন, আইপিএলের নিলামে ক্রিকেটারদের গবাদিপশু মনে হয়।
আইপিএলের নিলামে মাঝে মাঝে মাঠের ২২ গজের খেলার চেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে।
তবে নিলামে যেভাবে ক্রিকেটারদের দরদাম নির্ধারিত হয়, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই।
এবার তেমনই এক বিস্ফোরক মন্তব্য করলেন উথাপ্পা।
আগামী তিন আসরে খেলার জন্য চেন্নাই সুপার কিংসে নাম লিখিয়েছেন ২ কোটি রুপিতে।
উথাপ্পা বলেন, ‘নিলাম ব্যবস্থাটা একটা পরীক্ষার মতো মনে হয়।
আপনি অনেক দিন আগে লিখেছেন, তারপর শুধু ফলের জন্য অপেক্ষা করছেন।
সত্যি বলতে আপনার নিজেকে গবাদিপশু মনে হবে।
এই অনুভূতিটা মোটেও সুখকর নয়।
যেন গোটা বিশ্ব আপনাকে উপভোগ করছে।
পারফরম্যান্স নিয়ে মতামত এক জিনিস। কিন্তু আপনি কত টাকায় বিক্রি হতে পারেন, সেটা আরেক জিনিস।’