তুমি দল পাবে না, কেউ তোমাকে কিনবে না: কাকে বলছিলেন ডোয়াইন ব্রাভো?

কার্যকরী ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি ক্রিকেট মাঠে আমুদে চরিত্র হিসেবেও বিশেষ পরিচিতি রয়েছে ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।
তবে তিনি যে শুধু ক্রিকেট মাঠেই মজা করতে পছন্দ করেন তা নয়।
বন্ধুমহলেও ঠাট্টা মশকারিতে ব্রাভোর জুরি মেলা ভার।

যার শিকার হয়েছেন ভারতের অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার আম্বাতি রাইডু।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের দল চেন্নাই সুপার কিংসে একসঙ্গে খেলার সুবাদে ঘনিষ্ট বন্ধুত্ব রয়েছে রাইডু ও ব্রাভোর।
সেই সুবাদে আইপিএলের মেগা নিলামের পুরোটা সময় রাইডুর সঙ্গে মজা নিয়েছেন তিনি।

এবারের মেগা নিলামে ৪ কোটি ৪০ লাখ রুপিতে চেন্নাইয়েই ফিরেছেন ব্রাভো। অন্যদিকে কয়েক দলের সঙ্গে লড়াইয়ের পর রাইডুকে ফিরে পেতে চেন্নাইয়ের খরচ হয়েছে ৬ কোটি ৭৫ লাখ রুপি।
নিলামের পুরোটা সময় ব্রাভো ও রাইডু একে অপরের সঙ্গে বার্তালাপ করেছেন।

সেই সময়ের কথা জানিয়ে চেন্নাইয়ের টুইটারে ব্রাভো বলেছেন, ‘আমি রাইডুর সবচেয়ে বড় দুঃস্বপ্ন।
নিলাম চলাকালে পুরোটা সময় আমরা ইন্সটাগ্রামে মেসেজিং করছিলাম।
আমি ওকে বলছিলাম, তুমি তো অবিক্রিত থেকে যাবে।
তোমাকে কেউই কিনবে না। এসব অর্থহীন কথাবার্তাই চলে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.