রাশিয়া থেকে এখনো তেল-গ্যাস নিচ্ছে যুক্তরাজ্য

ইউক্রেন আক্রমণের জেরে রাশিয়ার অর্থনীতি পঙ্গু করে দেওয়ার মতো নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।
এরই মধ্যে রাশিয়া সম্পর্কিত সব ধরনের জাহাজ ব্রিটিশ বন্দরে ভেড়ানো নিষিদ্ধ করেছে তারা।
তবে বিকল্প মাধ্যমে ঠিকই রুশ তেল-গ্যাস আমদানি অব্যাহত রেখেছে যুক্তরাজ্য সরকার।

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, গত মঙ্গলবার (১ মার্চ) যুক্তরাজ্যের বন্দরগুলোতে রাশিয়ার মালিকানাধীন, পরিচালিত, নিয়ন্ত্রিত, চার্টার্ড, নিবন্ধিত বা পতাকাবাহী সব ধরনের জাহাজ প্রবেশ নিষিদ্ধ করে ব্রিটিশ সরকার।
অবশ্য পরে তারা বলেছে, রাশিয়া এখনো যুক্তরাজ্যে তেল-গ্যাস পাঠাতে পারে।
কারণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে রুশ জাহাজের ওপর, এর পণ্যের ওপর নয়।

শুক্রবার রিফিনিটিভ একনের শিপিং ডেটায় দেখা যায়, সিকড নামে একটি তেলের ট্যাংকার রাশিয়ার প্রিমর্স্ক থেকে কার্গো নিয়ে যুক্তরাজ্যের লিভারপুলে নোঙ্গর করেছে। এছাড়া পার্ল এলএনজি নামে আরেকটি জাহাজ ওয়েলসের ড্রাগন এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে দাঁড়িয়ে রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.