রাত ১০টার পর সকল বিয়ের অনুষ্ঠান নিষিদ্ধ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে রাত ১০টার পর বিয়ের অনুষ্ঠান নিষিদ্ধ। শুধু তাই নয়, সারা দেশে রাত সাড়ে ৮টার মধ্যে হাট-বাজার বন্ধ করারও সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ক্রমবর্ধমান বিদ্যুৎ সংকটের মুখে পাকিস্তান।
তাই শক্তি সংরক্ষণের জন্য লোডশেডিং কমাতে বিদ্যুতের ব্যবহার কমিয়ে আনার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার।
এরই অংশ হিসেবে গত ৮ জুন থেকে ইসলামাবাদে রাত ১০টার পর বিয়ের অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়।

বিদ্যুৎ সংকট পাকিস্তানের অর্থনীতিতেও প্রভাব ফেলেছে।
ফলে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল রাত সাড়ে ৮টার পর সারা দেশে বাজার বন্ধ করার নির্দেশ দিতে বাধ্য হয়েছে।

শক্তি সংকট মোকাবিলার লক্ষ্যে গত বুধবার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফেরর সভাপতিত্বে এবং খাইবার পাখতুনখোয়া ব্যতীত সবগুলো প্রদেশের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
ওই বৈঠকেই নেয়া হয় এ সিদ্ধান্ত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.