শেভরনের সঙ্গে পেট্রোবাংলার একাধিক চুক্তি সই

বিবিয়ানায় গ্যাস অনুসন্ধান এরিয়া সম্প্রসারণের জন্য পেট্রোবাংলার সঙ্গে শেভরন বাংলাদেশের ‘বিবিয়ানা ফ্ল্যাঙ্ক এরিয়া এক্সটেনশনের জন্য ব্লক ১২ প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টের (পিএসসি) সম্পূরক চুক্তি সই হয়েছে। একই সঙ্গে পেট্রোবাংলা ও শেভরন বাংলাদেশের মধ্যে ‘ব্লক ১৩ ও ১৪ এর জালালাবাদ গ্যাসক্ষেত্রের গ্যাস এবং কনডেনসেট ক্রয় ও বিক্রয় চুক্তির সংশোধন এবং মৌলভীবাজার গ্যাসক্ষেত্রের কনডেনসেট ক্রয় ও বিক্রয় চুক্তির সংশোধন’ শীর্ষক চুক্তি সই হয়েছে।

রোববার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাও হোটেলে চুক্তিগুলো স্বাক্ষর হয়। অনুষ্ঠানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. মো: হেলাল উদ্দিন ও পেট্রোবাংলা‘র চেয়ারম্যান নাজমুল আহসান গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) প্রকৌশলী মো: শাহীনুর ইসলাম, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার এবং কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর মুহাম্মদ ইমরুল কবির সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব মোছাঃ মোর্শেদা ফেরদৌস, পেট্রোবাংলার পক্ষে পেট্রোবাংলার সচিব (ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক) রুচিরা ইসলাম এবং শেভরনের পক্ষে শেভরন, বাংলাদেশের প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার চুক্তিতে সই করেন।

উল্লেখ্য, শেভরনের বিবিয়ানা ফ্ল্যাঙ্ক এরিয়া এক্সটেনশনের মূল লক্ষ্য সেখানে নতুন কূপ খনন করা। বর্তমানে বিবিয়ানায় শেভরনের কূপ সংখ্যা ২৬টি। শেভরন এক্সটেন্ডেড এরিয়াতে ২০২৩ সালে BY-27 উন্নয়ন কূপ খনন শুরু করবে। পরবর্তীতে BY-28 ইনফিল্ড কূপ খননের পরিকল্পনাও রয়েছে শেভরনের। এখান থেকে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস পাওয়া যাবে বলে আশা করা যায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.