উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা কার্যকরে সব দেশকে আহ্বান যুক্তরাষ্ট্রের

উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য সমস্ত দেশকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দাবি, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করেছে উত্তর কোরিয়া।

 

গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার উৎক্ষেপণের বিবরণ নিশ্চিত করে জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেছেন, উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ( আইসিবিএম ) পরীক্ষার জন্য তীব্র নিন্দা জানায় যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার জাতীয় নিরাপত্তা দল, আমাদের মিত্র এবং অংশীদারদের সাথে ঘনিষ্ঠ সমন্বয়ে পরিস্থিতি মূল্যায়ন করছে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, এই উৎক্ষেপণ, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলির একটি ‘স্পষ্ট লঙ্ঘন’ চিহ্নিত করেছে যা আইসিবিএম উৎক্ষেপণকে নিষিদ্ধ করে। প্রাইস বলেন, উত্তর কোরিয়ার উৎক্ষেপণগুলো তার প্রতিবেশী দেশ, অঞ্চল এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি ।

প্রাইস কোনও দেশের নাম উল্লেখ্য না করে, জাতিসংঘে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা প্রস্তাবে ভেটো দানকারী দেশগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

উত্তর কোরিয়ার প্রাথমিক মিত্র এবং অর্থনৈতিক অংশীদার, চীন ও রাশিয়া মে মাসে উত্তর কোরিয়ার উপর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পূর্ববর্তী রাউন্ডে আরও নিষেধাজ্ঞা আরোপের জন্য মার্কিন নেতৃত্বাধীন একটি প্রচেষ্টাকে ভেটো দিয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.