সিলেট পাসপোর্ট অফিসের পিছনে যুবকের লাশ

সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের পিছনে সুরমা নদীর তীর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে মোগলাবাজার থানাপুলিশ লাশটি উদ্ধার করে। লাশটির পরিচয় বের করতে কাজ করছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- মহানগরীর ২৬ নং ওয়ার্ডের বিভাগীয় পাসপোর্ট অফিসের পিছনে সুরমা নদীর তীরে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে সকাল পৌনে ৮টার দিকে স্থানীয়রা ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে অবগত করেন।

খবর পেয়ে মোগলাবাজার থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। মারা যাওয়া যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানিয়েছে পুলিশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.