চট্টগ্রামের সীতাকুণ্ডে এবার তুলার গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কুমিরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছোট কুমিরা এলাকায় একটি তুলার গুদামে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া বলেন, সীতাকুণ্ডে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে সীতাকুণ্ড, কুমিরা ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ছয় ইউনিট কাজ করছে।
সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, ‘একটি সুতার কারখানার তুলার গুদামে আগুন লেগেছে। পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীর ঘটনাস্থলে আছেন।’
এর আগে, ৪ মার্চ (শনিবার) বিকালে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সাত জন নিহত হন। দগ্ধ ও আহত হয়েছেন অন্তত ২৫ জন।