সুন্দরবনে ৮২ কেজি হরিণের মাংস উদ্ধার

সুন্দরবন পূর্ব বিভাগের আংটিহারা এলাকা থেকে ৮২ কেজি হরিণের মাংস ও ২০টি পা জব্দ করেছে কোস্টগার্ড।

এ সময় চোরা শিকারিরা হরিণের মাংস ও নৌকা ফেলে পালিয়ে যায়। গতকাল দুপুরে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন  কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ এ তথ্য জানিয়েছেন।

কোস্টগার্ড কর্মকর্তা জানান, সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে কয়রা স্টেশনের সদস্যরা নদীতে টহল দিচ্ছিলেন। সে সময় সুন্দরবনের আংটিহারা এলাকা দিয়ে একদল চোরা শিকারি নৌকায় করে হরিণের মাংস পাচার করছিল। তাদের দেখতে পেয়ে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করেন। পরে নৌকায় হরিণের মাংস ও পা ফেলে রেখে বনের গহিনে পালিয়ে যায় তারা। এ সময় ঘটনাস্থলে গিয়ে কোস্টগার্ড সদস্যরা নৌকার ভেতরে পলিথিনে রাখা ৮২ কেজি হরিণের মাংস ও ২০টি পা জব্দ করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.