নিউমার্কেটে আগুন: ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর সদস্যসহ ৩২ জন ঢামেক হাসপাতালে ভর্তি

রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ হয়ে ফায়ার সার্ভিস, আনসার ও বিমান বিহানীর এক সদস্যসহ ৩২ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় তারা অসুস্থ পড়েন।

আজ শনিবার সকালে সারে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী আসা শুরু করে।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া দুপুর ২টার দিকে বলেন, ‘নিউমার্কেট এলাকায় নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ১৪ জন সদস্য, আনসার বাহিনীর একজন এবং বিমান বাহিনীর একজন সদস্যসহ ৩২ জন অসুস্থ হয়ে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। তারা আগুন নেভানোর সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। এর মধ্যে দশজনকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

অসুস্থদের কয়েকজন হলেন—ফায়ার সার্ভিস সদস্য রাসেল (২২), শান্ত (২০), তৌফিক (২৩), রাজন (২৫), মিলন (২৬), সজীব (২৫), আরিফুল (২৬), কামরুজ্জামান (২৫), শরিফুল (২৪), বিমান বাহিনীর সার্জেন্ট আরাফাত (৩৫)। এছাড়া দোকানকর্মী বায়জিদ (২৫), হাসান (২০), ইয়াছিন (২৪), স্বপন (২৩), রিমন (২৮), কামাল হোসেন (৩৩), ফিরোজ আলম (৩০), জিসান (১৮), দোকান মালিক জীবন (৩০), জীবন (২২) ভলান্টিয়ার রিফাত (২৪), রিকশাচালক জাকির হোসেন (২৭) ও আনসার সবুজ (২০)।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.