জনমত জরিপে হিলারিকে পেছনে ফেললেন ট্রাম্প

Trump-Hillary-TW-BG20160906165738জনমত জরিপে ডেমোক্রাট প্রার্থী হিলারি ক্লিনটনকে পেছনে ফেললেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বর্তমানে যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারণা তুঙ্গে। জনমত জরিপে রিপাবলিকান ও ডেমোক্রাট প্রার্থীর মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।

সর্বশেষ সিএনএন/ওআরসি জনমত জরিপ অনুযায়ী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের থেকে পিছিয়ে রয়েছেন হিলারি ক্লিনটন। নির্বাচনে ভোট দিতে যাবেন এ রকম ইচ্ছা পোষণকারী মার্কিন নাগরিকদের ৪৫ শতাংশ সমর্থন করছেন ট্রাম্পকে। অপরদিকে হিলারিকে ভোট দেয়ার আগ্রহ ব্যক্ত করছেন ৪৩ শতাংশ নাগরিক। এছাড়া উদারপন্থি প্রার্থী গ্যারি জনসনকে ৭ শতাংশ এবং গ্রিন পার্টির জিল স্টেইনকে সমর্থন করছেন ২ শতাংশ ভোটার।

অবশ্য গত আগস্ট মাসের শুরুতে ডেমোক্রাট কনভেনশনের পরপরই হওয়া সিএনএন/ওআরসি’র অপর এক জরিপে ডোনাল্ড ট্রাম্পকে আট পয়েন্ট পেছনে ফেলেছিলেন হিলারি। তবে এরপর থেকেই দু’জনের ব্যবধান দ্রুত কমে আসতে শুরু করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.