বাংলাদেশ-ইথিওপিয়ায় বিমান চলাচলে চুক্তির খসড়ার অনুমোদন

বাংলাদেশ ও ইথিওপিয়ার মধ্যে বিমান চলাচলের লক্ষ্যে একটি চুক্তির খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গতকাল সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, ‘এর পাশাপাশি বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ভিসাসংক্রান্ত একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে।’

এ ছাড়াও মন্ত্রিসভায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইনের খসড়ার চূড়ান্ত অনুমাদন দেওয়া হয় বলে জানান তিনি। গত জুনে এই আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.