নাশকতার মামলায় গ্রেপ্তার ফখরুল-খসরু

রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

আজ সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বলেন, ইতিমধ্যেই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়েছে। রিমান্ড নামঞ্জুর করে আদালত তাদের জেলগেটে তিন দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.