পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহত, যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

indeযুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লট শহরে গত মঙ্গলবার পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার পর গতকাল বুধবার সেখানে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা একটি মহাসড়ক বন্ধ করে দেয় এবং পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে।

পুলিশ স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার করার চেষ্টা করতে গিয়ে কিথ ল্যামন্ট স্কট (৪৩) নামের ওই ব্যক্তিকে গুলি করে। এতে তাঁর মৃত্যু হয়। পুলিশের সদস্য ব্রেন্টলি ভিনসন গুলি চালান। তিনি নিজেও কৃষ্ণাঙ্গ। শার্লটের পুলিশ বলেছে, পুলিশের একটি দল একটি বহুতল ভবনের কাছে এক সন্দেহভাজন অপরাধীকে খুঁজছিল। এ সময় তারা স্কটকে অস্ত্র হাতে একটি গাড়ি নিয়ে সেখান থেকে চলে যেতে দেখে। পুলিশ জানায়, স্কট পুলিশের প্রাণনাশের চেষ্টা করলে তাঁকে গুলি করা হয়।

গতকাল সকাল থেকে শার্লটের সড়কে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ চলাকালে বেশ কয়েকজন বিক্ষোভকারীসহ কয়েকজন পুলিশ আহত হয়। প্রতিবাদকারীদের কেউ কেউ ট্রাক থেকে মালামাল নিয়ে আগুন দিতে শুরু করে। শার্লটের মেয়র জেনিফার রবার্টস সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি টুইটারে বলেন, ‘এ ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে। আমি নিজে এ ঘটনার বিচার চাই।’

পুলিশের অতিরিক্ত ক্ষমতার ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট৶জুড়ে সম্প্রতি বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে কৃষ্ণাঙ্গদের ওপর শক্তিপ্রয়োগ নিয়ে বিতর্ক তুঙ্গে। শার্লটের এ ঘটনার পর পুলিশ এটি নিশ্চিত করে বলেনি, যে সন্দেহভাজন অপরাধীকে তারা খুঁজছিল স্কটই তিনি কি না। কিথ ল্যামন্ট স্কট যে কথিত অস্ত্র ব্যবহার করেছিলেন তা উদ্ধার করেছে গোয়েন্দারা। তবে তাঁর হাতে অস্ত্র ছিল এ কথা মানতে নারাজ পরিবারের সদস্যরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.