শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১৬ ফ্লাইট বাতিল

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গত ৭ দিনে (১৮ এপ্রিল থেকে ২৪ এপ্রিল) মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগত মোট ১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বাতিল ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩টি, ইউএস-বাংলার ১টি, এয়ার অ্যারাবিয়ার ৮টি এবং সালাম এয়ারের ৪টি ফ্লাইট রয়েছে।

তবে যুদ্ধবিরতির পর শারজাহ, দুবাই, আবুধাবি ও দোহা রুটে ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত যুদ্ধ পরিস্থিতির কারণে মোট ৩৩৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

যাত্রীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN