ঈদের আগে কেবিন ক্রু কোর্সে ৩০% ছাড় দিচ্ছে uca.edu.bd
ঢাকা: দেশের বেসরকারি এভিয়েশন প্রশিক্ষণ প্রতিষ্ঠান uca.edu.bd� ঈদ উপলক্ষে তাদের কেবিন ক্রু কোর্সে বিশেষ ৩০ শতাংশ ভর্তি ছাড় ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের আগেই ভর্তি সম্পন্ন করলে শিক্ষার্থীরা এই বিশেষ ছাড়ের সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানটি দাবি করেছে, বাংলাদেশে কেবিন ক্রু পেশা নিয়ে নানা ভুল ধারণা থাকলেও সঠিক প্রশিক্ষণ ও প্রস্তুতির মাধ্যমে যে কেউ এই পেশায় নিজেকে গড়ে তুলতে পারে। গত ১৬ বছর ধরে তারা আগ্রহী শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিয়ে আসছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
কলেজটির তথ্যমতে, কোর্সে থাকছে কমিউনিকেশন স্কিল, গ্রুমিং ও প্রেজেন্টেশন, এভিয়েশন সেফটি, ইমার্জেন্সি হ্যান্ডলিং, প্রফেশনাল ইথিকস, গ্রাউন্ড ভিজিট এবং রিয়েল টাইম ট্রেনিংসহ বিভিন্ন কার্যক্রম। পাশাপাশি জব প্লেসমেন্ট গাইডলাইনও প্রদান করা হবে।
প্রতিষ্ঠানটির দাবি, এই কোর্স বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত এবং আন্তর্জাতিক মানের কারিকুলামের ভিত্তিতে সাজানো হয়েছে। প্রশিক্ষক হিসেবে থাকবেন অভিজ্ঞ কেবিন ক্রু পেশাজীবীরা, যাদের সরাসরি এয়ারলাইন্সে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এইচএসসি পাস করা যেকোনো শিক্ষার্থী কোর্সটিতে আবেদন করতে পারবেন। বিশেষ করে যারা দ্রুত একটি আন্তর্জাতিক ও স্মার্ট ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এই কোর্স কার্যকর হতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্স, এয়ার অ্যাস্ট্রা ও বসুন্ধরা এয়ারের মতো প্রতিষ্ঠানের সঙ্গে কর্পোরেট পার্টনারশিপ থাকার কথাও উল্লেখ করেছে কলেজ কর্তৃপক্ষ।
ভর্তি ও যোগাযোগের জন্য: 📍 বাড়ি নং ১৬, রোড ৪, সেক্টর ৩, উত্তরা, ঢাকা
📞 01749-306090, 01972-306090
🌐 uca.edu.bd�
