ক্যালিফোর্নিয়ায় নাইট ক্লাবে অগ্নিকাণ্ড : ৩৩ মৃতদেহ উদ্ধার

fileযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো শহরের একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৩৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার অকল্যান্ডের ওই নাইট ক্লাবে পার্টি চলার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৫০ থেকে ১০০ জন পার্টি চলাকালীন নাইট ক্লাবের ভেতরে ছিলেন। খবর বিবিসির।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নাইট ক্লাবের জন্য ব্যবহৃত ওই ভবনের মাত্র ২০ ভাগ এলাকায় তল্লাশি চালানো হয়েছে। ভবনের ভেতরে এখনো অনেকেই আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ৪০ জনের প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। তবে ঠিক কি কারণে নাইট ক্লাবে আগুন ধরেছে তা এখনো জানা সম্ভব হয়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.