বিমান চেয়ারম্যানের সাথে যুক্তরাজ্যের বাণিজ্য দূত রুশনারা আলীর সৌজন্য সাক্ষাত

enamulগতকাল  মঙ্গলবার  (২০ ডিসেম্বর ২০১৬) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকা’য় ব্রিটিশ সংসদ সদস্য ও  দেশটির প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত রুশনারা আলী, ৫-সদস্যের প্রতিনিধি দল নিয়ে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী’র সাথে সৌজন্য সাক্ষাত করেন।

বৈঠকে বাংলাদেশ থেকে লন্ডন গামী বিমানে সরাসরি কার্গো পাঠানোর উপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ৮ই জানুয়ারী ২০১৬ হতে নিরাপত্তার কারণে যুক্তরাজ্য বাংলাদেশ থেকে সরাসরি কার্গো নেওয়া বন্ধ রেখেছে। কার্গো নিষেধাজ্ঞা থাকায় এ পর্যন্ত বিমানের রাজস্ব ক্ষতি হয়েছে ৭০ কোটি টাকা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.