দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও দৈনিক সংবাদের বিরুদ্ধে বিমানের লিগ্যাল নোটিশ

biman-bangladesh-airlines20161222124940ঢাকা, ২৯ডিসেম্বর, ২০১৬ : বিমান কর্তৃপক্ষ গভীর উদ্বেগের সংগে লক্ষ্য করেছেন যে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে ‘সিলেটের বিমান চলে গেল কলকাতা’, ‘দিক হারিয়েছে বিমান ’ইত্যাদি শিরোণামে অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও হীনউদ্দেশ্যমূলক বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা হচ্ছে। প্রকৃতপক্ষে বিমানের ঢাকা থেকে সিলেট গামী ফ্লাইটের ক্ষেত্রে কখনো কলকাতায় ল্যান্ড করার কোন ঘটনা ঘটেনি। তথ্যটি মনগড়া, কাল্পনিক ও অবান্তর। জাতীয় পতাকা বাহী সংস্থা বিমানের বিরুদ্ধে এহে মিথ্যা অপপ্রচার জাতীয় স্বার্থ বিরোধীও বটে।
তথ্যের সঠিকতা যাচাই না করেই রাষ্ট্রীয় এয়ারলাইন্সের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ হয়, এমন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।
প্রসঙ্গত উল্লেখ্য, এ ধরণের সংবাদ পরিবেশনের প্রেক্ষিতে “দৈনিক বাংলাদেশ প্রতিদিন” ও “দৈনিকসংবাদ” পত্রিকায়‘ প্রতিবাদ’ প্রেরণ করা হলেও তা’ ছাপানো হয়নি। এ প্রেক্ষিতে উক্ত পত্রিকা দুটি’র বিরুদ্ধে মানহানীর দাবী এনে লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.