কোটি টাকার সম্পত্তি বিড়াল-কুকুরের জন্য

1483080247পৃথিবীতে অনেক মানুষ রয়েছেন যারা পশুপাখি ভালোবাসেন। অনেক পশুপ্রেমিকই অসুস্থ, অভুক্ত প্রাণীদের রাস্তা থেকে তুলে এনে বাড়িতে আশ্রয় দেয়া কিংবা চিকিত্সা কেন্দ্রে নিয়ে চিকিত্সা করানোর মতো মহৎ কাজে নিজেকে যুক্ত করেন।

তবে এবার যুক্তরাষ্ট্রের পশুপ্রেমী গ্লেন্ডা টেইলর ডেলওয়াদারের সাড়ে ১২ লাখ ডলার মূল্যের একটি এস্টেট দান করে দেয়া হয়েছে কুকুর এবং বিড়ালদের আশ্রয় কেন্দ্র বানানোর জন্য। টেনেসির ঐ এস্টেটিকে কুকুর বিড়ালদের আশ্রয় কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকারের কাছে দান করেছে তার উত্তরাধিকাররা।

আর পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার দায়িত্ব পড়েছে কার্টার কাউন্টির মেয়র লিয়ন হাম্পারির ওপর। আশ্রয় কেন্দ্র গড়তে সাড়ে পাঁচ লাখ ডলার সরকারিভাবে অর্থ সহায়তারও ঘোষণা দিয়েছেন মেয়র। কুকুর বিড়ালদের আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য দেয়া হবে একটি গাড়িও। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, ২০১৫ সালের নভেম্বরে মারা গেছেন পশুপ্রেমী গ্লেন্ডা টেইলর ডেলওয়াদার।-এপি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.