দীপিকাকে চুমু খেতে চান টাইগার শ্রফ

dipikaমনের জোর আছে বটে তার। না হলে সর্বসমক্ষে কেউ এ কথা বলতে পারেন? দীপিকা পাড়ুকোনকে তো অনেক পুরুষই পছন্দ করেন। তাই বলে কেউ এমন কথা প্রকাশ্যে বলেননি।

জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফ খোলামেলা জানিয়ে দিলেন, তিনি দীপিকা পাড়ুকোনকে চুম্বন করতে চান।

বাবা জ্যাকি শ্রফের সঙ্গে করণ জোহরের জনপ্রিয় শো ‘কফি উইথ কর্ণ’-এ এসেছিলেন টাইগার। সেখানেই তাকে প্রশ্ন করা হয়েছিল, এক দিনের জন্য যদি তিনি রণবীর সিংহ হন, তা হলে কী করবেন?

এ প্রশ্নের জবাবে টাইগার একটা ইচ্ছার কথাই প্রকাশ করেন। বলেন, ‘আমি দীপিকাকে চুমু খাব। বলব, ‘বেফিকরে’তে আমি কতগুলো চুমু খেয়েছি, সেটা বড় ব্যাপার নয়। স্পেশাল চুমুটা তোমাকেই দেব। যত বার আমি তোমাকে চুমু খাই, প্রতিবারই তা স্পেশাল হয়।’

করণ জোহরের এই শো নিশ্চয়ই দেখেছেন দীপিকা। অথবা তার কানে পৌঁছেছে টাইগারের ইচ্ছার কথা। দীপিকার প্রতিক্রিয়া জানা যায়নি।

করণ জোহরের শো-এ কোনও দিন দীপিকা এলে নিশ্চয়ই তার কাছে গল্পে গল্পে টাইগারের ইচ্ছার প্রসঙ্গ তোলা হবে। তখন দীপিকা কি বলেন, সেটাই দেখার অপেক্ষা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.