রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।
রাশিয়ার বিরুদ্ধে ‘ইন্টারমেডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস’ বা আইএনএফ চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।
একইসঙ্গে, মস্কোর নির্মিত নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসের আহ্বান জানিয়েছে দেশটি। সোমবার (২১ জানুয়ারি) ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র নির্মাণ করে বিশ্ববাসীকে হুমকির ফেলেছে রাশিয়া। এর আগে, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ‘ইন্টারমেডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস’ চুক্তি রক্ষায় নতুন একটি প্রস্তাব দেয় রাশিয়া।
তবে গত সপ্তাহে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ওয়াশিংটন। একসঙ্গে আগামী মাসে চুক্তি থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেয় তারা।