বাবা–মা চাননি আমি চলচ্চিত্রে কাজ করি

বাবা–মা চাননি আমি চলচ্চিত্রে কাজ করি।

* আপনাকে নতুন নায়কের সঙ্গে কবে দেখতে পাবেন দর্শক?
এই প্রশ্নের উত্তর অনেকবার দিয়েছি। এখন আর নতুন করে দেব না। দর্শকের আমাকে নিয়ে চাওয়া আছে। সব নায়কের সঙ্গেই কাজ করতে চাই। সুতরাং অন্য নায়কের সঙ্গে কাজ শুরু করার মধ্য দিয়েই দর্শক উত্তর পেয়ে যাবেন।

* শাকিব খানের সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন, সমালোচনা, দর্শকের ফ্যান্টাসি—এসব প্রসঙ্গে আপনি কি সরাসরি কোনো উত্তর দেবেন?
দেখুন, পর্দার নায়ক–নায়িকাদের নিয়ে দর্শকদের মধ্যে এ ধরনের প্রেমের গুঞ্জন, সমালোচনা, ফ্যান্টাসি কোনো নতুন বিষয় নয়। এর আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তারকাদের নিয়ে দর্শকের কৌতূহলের শেষ নেই।

* বড় পর্দায় শাকিব খান ছাড়া এককভাবে নায়িকা বুবলীর গ্রহণযোগ্যতা কতটুকু তৈরি হয়েছে বলে মনে করেন?
যেকোনো শিল্পীর জন্যই সহশিল্পী বড় ব্যাপার। দর্শকের কাছে আমার গ্রহণযোগ্যতা আছে বলেই কিন্তু আমাকে ছবিতে নেওয়া হচ্ছে। তাছাড়া দর্শকেরা আমাকে পর্দায় ভিন্ন ভিন্নরূপেও দেখতে চাইছেন।

* চলচ্চিত্রে আসায় পরিবারের অভিমত কী ছিল?
বাবা–মা চাননি আমি চলচ্চিত্রে কাজ করি। কাজেই শুরু থেকে পরিবারের বাধা ছিল। তবে বেশ কিছু কাজ করার পর এখন পরিবার থেকে কোন চাপ নেই। তবে আমাকে নিয়ে তাঁরা উচ্ছ্বসিত না। আমার কাজের সবচেয়ে বড় সমালোচক আমার মা ও বড় বোনেরা।

* নতুন নতুন যাঁরা ইন্ডাস্ট্রিতে আসছেন, তাঁদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে?
আমি নিজেই তো নতুন। নতুনদের নিয়ে আমার কীই–বা বলার আছে! তবে এতটুকু বলি, সিনেমার দিন অচিরেই হয়তো ভালো হবে। চারদিকে সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে। এখন নতুন নতুন ভালো ভালো ছেলেমেয়ে আসছেন। তাঁরা নতুন প্রযুক্তি ও কাজের ধরনের সঙ্গে পরিচিত। ভালো কাজ করবেন, এমনটাই প্রত্যশা নতুনদের নিয়ে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.