ঢাকা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯: হুয়াওয়ের সর্বশেষ স্মার্টফোন ওয়াই সেভেন প্রো ২০১৯’র সাথে আকর্ষণীয় বান্ডেল অফার এনেছে রবি ও এয়ারটেল। অফারটির আওতায় ১৫ দিন মেয়াদী ৪ জিবি (২ জিবি যেকোন এবং ২ জিবি ৪.৫জি নেটওয়ার্কে) ডেটা উপভোগের সুযোগ পাবেন গ্রাহকরা।
সম্প্রতি রাজধানীর রবি কর্পোরেট অফিসে রবি’র ভাইস প্রেসিডেন্ট অবিনাশ মাথুর এবং হুয়াওয়ে’র কনজ্যুমার বিজনেস গ্রুপ’র (বাংলাদেশ) চানেল ডিরেক্টর শ্যানন ই বান্ডেলটি উদ্বোধন করেন।
ফেস আনলক ও অত্যাধুনিক সিনথেটিক কারুকাজসমৃদ্ধ স্মার্টফোনটির দাম ১৬ হাজার ৯৯৯ টাকা। রবি ও এয়ারটেল’র ওয়াক-ইন-সেন্টার এবং হুয়াওয়ে’র সেলস আউটলেটের পাশাপাশি রবি’র ই-কমার্স সাইট রবিশপ ডটকমেও পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি।
রবিশপ থেকে হ্যান্ডসেটটি কিনলে ছয় মাসের ইএমআই (প্রতি মাসে ২ হাজার ৮৩৪ টাকা), বিনামূল্যে একটি ব্লুটুথ হেডসেট ও হোম ডেলিভারি সুবিধা পাবেন গ্রাহকরা।
হুয়াওয়ে ওয়াই সেভেন প্রো ২০১৯ স্মার্টফোনটিতে রয়েছে ৬ দশমিক ২৬ ইঞ্চি ডিসপ্লে স্ন্যাপ ড্রাগন ৪৫০ চিপসেট, ৩ জিবি র্যাম, ৩২ জিবি রম, ১৬ এমপি ফ্রন্ট ও ১৩ এমপি + ২ এমপি ব্যাক ক্যামেরা এবং ৪ হাজার অ্যাম্পিয়ার ব্যাটারি। মিডনাইট ব্ল্যাক, অরোরা ব্লু ও কোরাল রেড- বাজারে এই তিনটি রঙে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে।
রবি সম্পর্কে:
এশিয়ার টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি আজিয়াটা গ্রুপ বারহাদের (মালয়েশিয়া) একটি কোম্পানি হচ্ছে রবি আজিয়াটা লিমিটেড (রবি)। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। অপারেটরটি ডিজিটাল সেবা চালুর দিক থেকে অনেক ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোরায় মোবাইল নেটওয়ার্ক পৌঁছে দেয়ার জন্য ব্যাপকভাবে বিনিয়োগ করেছে। রবিতে ভারতী এয়ারটেল এবং এনটিটি ডকোমো ইনকর্পোরেশনের আশিংক মালিকানা রয়েছে।