ইন্টারনেট ডট অর্গ দিয়ে যেভাবে বিনা খরচে ইন্টারনেট

c1424051093a0db9d19cecf08b33bdbb-internet-org-tanzaniaবাংলাদেশে আজ রবিবার থেকে চালু হয়েছে ফেসবুকের ইন্টারনেট ডট অর্গ নামের একটি সেবা। এক পোস্টে এ তথ্য জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক কর্তৃপক্ষ উল্লেখ করেছে, আজ মোবাইল অপারেটর রবি ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে নিয়ে বাংলাদেশে এই সেবা চালু করা হয়েছে। ইন্টারনেট ডট ওআরজি সেবার মাধ্যমে স্বাস্থ্য, খবর, চাকরি ও ই-সরকারি সেবার দুই ডজনের বেশি ওয়েবসাইট বিনা খরচায় ভিজিট করতে পারবেন। অবশ্য এতে ইন্টারনেট সংযোগ খরচ আলাদা। এখন শুধু রবির গ্রাহকেরা (যাঁদের রবির সিম আছে) এই অ্যাপটি ব্যবহারের সুবিধা পাচ্ছেন।
ফেসবুক কর্তৃপক্ষের ভাষ্য, ইন্টারনেট ডট অর্গ হচ্ছে অলাভজনক একটি উদ্যোগ যাতে বিনা মূল্যে বেসিক ইন্টারনেট সেবা উপভোগ করতে পারেন বাংলাদেশি ব্যবহারকারীরা। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী বাড়ানোর লক্ষ্য নিয়ে এই উদ্যোগ নিয়েছে ফেসবুক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.