বিরাট কোহলির আরেকটি বিশ্বরেকর্ড

বিরাট কোহলির আরেকটি বিশ্বরেকর্ড।

শেষ বলের থ্রিলার ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ উইকেটে হেরে গেছে ভারত। তবে ব্যক্তিগত অর্জনে স্বমহিমায় উজ্জ্বল বিরাট কোহলি। দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দারুণ এক রেকর্ড গড়েছেন ভারতীয় অধিনায়ক।

এই ম্যাচে অবশ্য ভালোভাবে হাসেনি বিরাটের ব্যাট। আউট হয়েছেন মাত্র ২৪ রান করে। তবে এতেই ইতিহাস গড়ে ফেলেছেন তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংষ্করণে প্রথম ব্যাটসম্যান হিসেবে কোনো এক দলের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ব্যাটিং মায়েস্ত্রো। অজিদের বিপক্ষে এখন তার রান ৫১২, গড় ৫৬.৮৮।
১৪২.৬১ স্ট্রাইক রেটে খেলা কোহলি এখন পর্যন্ত তাদের বিপক্ষে ১৪টি টি-টোয়েন্টি ইনিংসে ব্যাট করেছেন। তিনি ছাড়া নির্দিষ্ট একটি দেশের বিপক্ষে অন্য দলের কোনো ব্যাটসম্যান ৫০০ রান করতে পারেননি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.